Thursday, July 11, 2019

স্ত্রীকে অচেতন করে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার


মাজহারুল ইসলাম : কিশোরী মেয়ে (১৫) কে ধর্ষণের মামলায় তার বাবা মো. জালাল ভুইয়া (৪০) কে বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের এসি জাহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার ১৫ বছর বয়সী এক কিশোরী তার বাবার বিরুদ্ধে রাতভর ধর্ষণের অভিযোগে মামলা করে। এরপর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকা থেকে পুলিশ জালাল ভুইয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনার ৩মাস আগে ইয়াবা সেবনের অভিযোগে জালাল ৩মাস কারাগারে ছিলেন।
জানা যায়, ৭ জুলাই রাতে খাবার শেষে চিনির সঙ্গে পাউডার জাতীয় চেতনানাশক মিশিয়ে জালাল তার স্ত্রীকে খাওয়ান।চেতনানাশক খেয়ে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাদের দুই ছেলে মেয়েও ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মেয়েকে বিছানা থেকে মেঝেতে নিয়ে তার বাবা ধর্ষণ করে। ওই সময় কিশোরী তার মাকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পর দিন বিকেল সাড়ে ৫টার দিকে তার মায়ের জ্ঞান ফেরার পর কিশোরী বিষয়টি তার মাকে বলে জানায়। পরে এ ব্যপারে মা ও মেয়ে থানায় মামলা করে।
পুলিশ কর্মকর্তা সোহাগ আরো বলেন, মেয়ের মাকে চেতনানাশক খাওয়ানো হয়েছে কিনা এবং কিশোরীর অভিযোগ সঠিক কিনা তা নিশ্চিত হতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ জালাল ভুইয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে জালাল তার মেয়েকে ধর্ষণ করার কথা অস্বীকার করেছে।

 File Name: Workdon | 
 Total Download: 23512
 Today Download: 751
 File Size:  580 MB
Download Link Below
tags: 

স্ত্রীকে অচেতন করে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার Rating: 4.5 Diposkan Oleh: imd

0 comments:

Post a Comment